ঝালকাঠি-২: হিন্দু মুসলিম নয়, মানুষ হিসেবেই চিনব: হাতপাখার প্রার্থী

ঝালকাঠি-২: হিন্দু মুসলিম নয়, মানুষ হিসেবেই চিনব: হাতপাখার প্রার্থী

২৪ January ২০২৬ Saturday ৮:৫১:১৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২: হিন্দু মুসলিম নয়, মানুষ হিসেবেই চিনব: হাতপাখার প্রার্থী

দক্ষিণাঞ্চলে ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয় ডা. সিরাজুল ইসলাম সিরাজীর নির্বাচনী প্রচারণায়ও এবার ঢল সেমেছে ঝালকাঠি-২ আসনে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তার আনুষ্ঠানিক প্রচারকালে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত হন। মুখর হয়ে ওঠে জেলা শহর।

স্থানীয় জেলা প্রেস ক্লাব মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী প্রথমে সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিলাশ মিছিল সহকারে বিভিন্ন সড়কে গণসংযোগে বের হন। 

কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন,  ‘প্রশাসন আশ্বাস দিয়েছে এবার আর দিনের নির্বাচন রাতে  হবে  না। তাই আমি আশাবাদি। ঝালকাঠি-নলছিটির মানুষ স্বাধীনতার ৫৪ বছর বঞ্চিত উল্লেখ করে সিরাজী আরও বলেন, আশা করি আমি বিজয়ী হবো। নতুন ঝালকাঠি উপহার দেব।’

নারী সমাজ ও সংখ্যালঘুদের ব্যাপারে তিনি বলেন, আমার আসনে নারীরা কেবল অধিকারই না, অগ্রাধিকার পাবেন। আর ধর্মের ক্ষেত্রে হিন্দু মুসলিম নয়, কেবল মানুষ হিসেবেই চিনবো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts