| ৪ August ২০২৬ Tuesday ৯:৫৩:২৯ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ই’য়া’বা’সহ এক ব্যক্তিকে গ্রে’প্তা’র করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পৌর এলাকার বিকনা জামলাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মৃত কাদের মীরের ছেলে শিদূল মীরকে গ্রে’প্তা’র করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শিদূল মীরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

