| ১৬ February ২০২৬ Monday ১:৫২:০৮ PM | |
ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়নের সন্তান সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম মধু মাতুব্বর কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছোন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে আজ সকাল ১০ প্রেসক্লাব সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ফেইসবুক যোগাযোগ মাধ্যমে আমি বিদেশ থেকে এই প্রেসক্লাবের কার্যক্রম দেখে আমি খুবই সন্তষ্ট হই, আমার ইচ্ছা ছিলো দেশে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাকরে পরিচিত হবো, তিনি আরো বলেন এই ক্লাবের সকল কর্মকান্ডে আমি সকল প্রকার সহযোগিতা করবো।
এ সময় অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মহসিন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আহমাদুল্লাহ রবিউল, সদস্য মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহাফুজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

