ঝালকাঠির কাঠালিয়ায় প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত
২৫ November ২০২৪ Monday ৪:৫৩:৪৮ PM
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠি জেলা ইসলামমিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন জামে মসজিদের প্রশিক্ষন প্রাপ্ত ১৩০ জন ইমাম এতে অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা সুপার ভাইজার আসাদুর রহমান মান্না, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ রহমান, উপজেলা মডেল কেয়ারটেকার আনিচুর রহমানসহ আরো অনেকে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
সংঘাত এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইএইচটি
বরিশালে অভিনব সিন্ডিকেট : চাল-ডাল না রাখলে সয়াবিন তেল দিচ্ছেন না কোম্পানির প্রতিনিধিরা