ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

১ March ২০২৫ Saturday ৪:৫০:২৩ PM

Print this E-mail this

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে নিহত ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শহীদ দুই পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

আজ শনিবার সকালে কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণের সময় জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় নিহত শহীদ রাকিব হোসেন ও সুজনের পরিবারের খোজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। 

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, পবিত্র মাজে রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts