নিউজ সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামীদেরকে হুমকী
ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার ও নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মোঃ হাসিব খান (২০) কে আটক করা হলে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতাঃ রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতাঃ মাখন লাল কর্মকার ও ফেরদৌস খান (২১) কে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি অংটি, ১টি নাক ফুল, ২ টি রুপার চেইন, ১ টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন। উল্লেখ্য গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলা নং (০৬) তারিখ ৬/১/২০২৬। নিউজ সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামীদেরকে হুমকী কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের রায়হান জানান, আটককৃতদেরকে আজ আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক কাউন্সিলরের অফিস দখল করে বিএনপির কার্যালয়
‘বেইমান’ আখ্যা পাওয়া ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশাল বিভাগের প্রায় ৮৭ হাজার প্রবাসী