ঝালকাঠিতে ৩৭ বছরেও নির্মান হয়নি একটি আধুনিক বাস টার্মিনাল, বাড়ছে ভোগান্তি!
৩ August ২০২৬ Monday ৭:৪৮:৪৭ PM
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ৩৭ বছরেও নির্মান হয়নি একটি আধুনিক বাস টার্মিনাল। খানাখন্দে বাড়ছে ভোগান্তির মাত্রা, তৈরি হয়েছে মরণফাঁদ। যাত্রীসেবার জন্য নেই কোনও অপেক্ষমান কক্ষ, নেই যাত্রী টয়লেট। ব্যপক ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী, বাস শ্রমিক সহ সকলকে। শুস্ক মৌসুমে ধুলা এবং বর্ষায় কাঁদা পানি ও খানা-খন্দ এসবের মধ্যেই গন্তব্যে যেতে হয় যাত্রী-চালকদের। ১৯৮৮ সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবনসহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। এরপর আর কোনো আধুনিকতার ছোঁয়াই লাগেনি ঝালকাঠির এই পৌর বাস টার্মিনালটিতে। একটু বৃষ্টি হলেই কাঁদা পানি, খানাখন্দ দেখলে মনে হবে এ যেন গ্রামের ফুটবল খেলার মাঠ। বর্ষা হলে স্থানীয় কিশোর-তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। এটাই হলো প্রথম শ্রেণির ঝালকাঠি পৌর বাস টার্মিনালের। কোনো ধরনের যাত্রী সেবার চিত্র চোখে পড়বে না প্রাচীন শহর ঝালকাঠি জেলার এই পৌর বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি অযত্ন অবহেলায় পড়ে আছে। অসংখ্য খানাখন্দে তৈরি হয়েছে মরণফাঁদ, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। নারী, রোগী কিংবা বৃদ্ধ যাত্রীদের ভোগান্তির আর শেষ নেই। স্থানীয়রা নিয়মিত পৌরকর পরিশোধ করে এলেও এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। যাত্রীদের এই চরম দুর্ভোগের কথা স্বীকার করে বাস মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান তাপু বলেন, জেলা সদর বাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করা না হলে যাত্রীসেবা আরও ব্যাহত হবে। তাই আধুনিক সুযোগ-সুবিধাসহ বাসস্ট্যান্ড সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোসা. মাহিন সুলতানা জানিয়েছেন, একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণকাজ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারে ৩ জন দগ্ধ
ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে জাপানের আগ্রহ
ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার