ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ January ২০২৬ Saturday ৪:২৫:১২ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা পরিষদ এর আয়োজন করেন। স্থানীয় সরকার পল্লী ঊন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,পুরহিত,  সাংবাদিকদের গনভোট সম্পর্কে প্রচারনায় অংশ গ্রহনের জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোলাইমান হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম মুন্সি প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা কো-অডিনেটর এস এম ওমর ফারুক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল নগরীতে রাতের আঁধারে পুড়ল ৭ দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরিশালে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

বরিশাল সদর আসনে ভোটের হাওয়া, প্রচারণায় প্রার্থীরা

বরিশালে ৬ আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, নির্বাচনী উত্তাপ শুরু

Explore More Districts