ঝালকাঠিতে শেষ সময়ে এনসিপি ছেড়ে বিএনপিতে ৩ নেতা

ঝালকাঠিতে শেষ সময়ে এনসিপি ছেড়ে বিএনপিতে ৩ নেতা

৯ February ২০২৬ Monday ৫:২৯:১৮ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে শেষ সময়ে এনসিপি ছেড়ে বিএনপিতে ৩ নেতা

জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনজন নেতাকর্মী।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। 

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন, এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্নয়কারী মো. আজাদ রহমান, যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন ও সদস্য আব্বাস উদ্দিন খান।

বিএনপিতে যোগ দেওয়া আজাদ রহমান বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার কারণে বিএনপিতে যোগদান করেছি।

এদিকে এনসিপি ঝালকাঠির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, যারা যোগদান করেছেন তারা এরআগে আওয়ামী লীগে ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের পদ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিটের কমিটি গঠন করা হবে, সেখানেও তাদের নাম রাখা হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts