ঝালকাঠিতে এক নারীকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ৬৩ বছর বয়সী নিহত শেফালি বেগম ওই এলাকার মো. আহমেদ খানের স্ত্রী। অভিযোগ রয়েছে, ছেলে সাগর খান (৩৫) তাকে হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানায়, “সাগর প্রেম করে বিয়ে করেছিলেন। পরে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে মাদকে আসক্ত হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক অস্থিরতার মধ্যেই তিনি তার মাকে হত্যা করেন।” ওসি বেলায়েত হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
বরিশালে হ্যাঁ-না ভোটে নীরব সব দলের প্রার্থী
তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ