ঝালকাঠিতে মলিনা হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

ঝালকাঠিতে মলিনা হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

২৫ July ২০২৬ Saturday ১১:৪৩:১০ AM

Print this E-mail this


অ‌মিত ব‌নিক অপু, নিজস্ব প্র‌তি‌বেদক:

ঝালকাঠিতে মলিনা হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

ঝালকাঠি সদরের টিএন্ড‌টি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মলিনা রায় হত্যার প্রধান মাস্টারমাইন্ড নয়ন ডাকুয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাবের একটি টিম। শুক্রবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে র‍্যাব-৮ ও ১০ এর একটি গোয়েন্দা দল যৌথ অভিযানের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ জেলার কদমতলি শ্যামপুরের একটি ভাড়া বাসার ৩য় তলা থেকে তাকে আটক করে।

নয়ন ডাকুয়া ঝালকাঠি সদরের শেখেরহাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চুরি করার সময় দেখে ফেলায় তারা মলিনা রায়কে হত্যা করেছে। এরপর থেকেই সে ঢাকার বিভিন্ন জায়গায় পলাতক ছিল। এ ঘটনার আরেক আসামি রিতোষকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় চাঁদকাঠি টিএন্ডটি সড়ক এলাকার বাসিন্দা মলিনা রায়কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মলিনা রায়ের স্বামী রতন রায় ১৯ জুলাই ঝালকাঠি সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করেন।

ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts