ঝালকাঠিতে নারী হত্যা মামলার প্রধান আসামি বরিশালে গ্রেফতার

ঝালকাঠিতে নারী হত্যা মামলার প্রধান আসামি বরিশালে গ্রেফতার

১৬ November ২০২৬ Monday ৫:১৪:৪৮ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে নারী হত্যা মামলার প্রধান আসামি বরিশালে গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. হাসান হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। 

রোববার (১৫ নভেম্বর) বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।

সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে। একপর্যায়ে সুখি বেগম দুর্বৃত্তদের চিনে ফেললে তার গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে হাসান হাওলাদারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়কের কাছে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts