ঝালকা‌ঠি‌তে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

৫ September ২০২৬ Saturday ১২:২২:৫০ AM

Print this E-mail this


অমিত বনিক অপু, ঝালকাঠি: ঝালকাঠিতে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তনসহ নানা আয়োজনে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। গতকাল শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে।

হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, পৃথিবী থেকে দুরাচারী ও দুষ্টদের দমন এবং সজ্জনদের রক্ষার জন্য দ্বাপর যুগের শেষ দিকে মথুরা নগরের অত্যাচারী রাজা কংসের কারাগারে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাবতিথিই ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করেন।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের পাশাপাশি ঘরেও ভক্তরা উপবাস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন।
সকালে শহরের বিভিন্ন মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়। পরে ভজন ও প্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণপূজা ও শ্রীশ্যামনাম সংকীর্তন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল

শেবাচিম হাসপাতাল: জেনারেটরের জ্বালানি সংকটে থেমে থাকে অস্ত্রোপচার

Explore More Districts