ঝালকা‌ঠি‌তে দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা

ঝালকা‌ঠি‌তে দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা

২৭ July ২০২৬ Monday ১১:১২:০৯ PM

Print this E-mail this


অ‌মিত ব‌নিক অপু, ঝালকা‌ঠি প্র‌তি‌নি‌ধি:

ঝালকা‌ঠি‌তে দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা

“শ্রী গুরু জয়, সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম”- এই স্লোগানকে সামনে রেখে ঝালকা‌ঠি‌তে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বিকা‌লে শ্রীগুরু সংঘ, ঝালকা‌ঠি শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভায‌াত্রা‌টি আড়ৎদ্দার প‌ট্টিস্থ শ্রীগুরু ম‌ন্দির থে‌কে শুরু হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন শে‌ষে একই স্থা‌নে গি‌য়ে শেষ হয়।
শ্রী গুরু সং‌ঘের ভক্তবৃন্দ সহ সকল সনাতন ধর্মালম্বী এ শোভাযাত্রায় অংশগ্রহন ক‌রে।

দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে শ্রীগুরু সঙ্ঘ ঝালকা‌ঠি শাখার ৫৩ তম শুভ গুরু পূ‌র্ণিমা উৎসব উপল‌ক্ষে‌‌ শহ‌রের আড়দদ্দারপ‌ট্টিস্থ শ্রী শ্রী রাধা‌গো‌বিন্দ ম‌ন্দির (হ‌রিসভা) প্রাঙ্গ‌নে আয়োজন করা হ‌য়ে‌ছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভোগের। ধর্মীয় অনুষ্ঠান শে‌ষে আগামী শুক্রবার দুপু‌রে একই স্থা‌নে ম‌হোৎস‌ব (ভো‌গের প্রসাদ) অনু‌ষ্ঠিত হ‌বে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts