| ৪ May ২০২৬ Monday ১০:২৯:৫৮ PM | |
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে দীর্ঘ প্রায় আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় শহরে আনন্দ মিছিল হয়েছে। সোমবার বিকালে এ শোভাযাত্রা বের করে ছাত্রদলের নেতা কর্মীরা।
সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, আগের কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে ও নতুন নেতৃত্বও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন। সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


