| ২৭ February ২০২৬ Friday ৮:২৫:২৫ PM | |

অমিত বণিক অপু, ঝালকাঠি: ঝালকাঠিতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী , ২০২৬) দুপুরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
গুগল আর্থকোয়েক এলার্ট এর সূত্র মতে, দুপুর ১টা ৫২ মিনিটে ৪.৯ মাত্রায় ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল রিপোর্ট পেতে কিছুটা দেরি হতে পারে। তবে ঝালকাঠি থেকে তাৎক্ষণিকভাবে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাধারণভাবে, বরিশাল বিভাগ এর অন্তর্ভুক্ত ঝালকাঠি জেলা তুলনামূলকভাবে কম ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি।
ঘটে যাওয়া ভূমিকম্পের তীব্রতা মাঝারি আকৃতির হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


