ঝালকাঠিতে ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড

ঝালকাঠিতে ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড

১ February ২০২৬ Sunday ৪:৫৩:৪৫ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড

ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মায়ের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। অভিযুক্ত ছেলে সাগর (৩২), পিতা আহম্মদ খান। সাগর তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। স্থানীয়দের অভিযোগ, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত।

প্রতিবেশী নান্নু খান ঘটনার পরপরই বিষয়টি টের পেয়ে ঝালকাঠি সদর থানায় খবর দেন। এলাকাবাসী জানায়, সাগর প্রায়ই তার মাকে মারধর করতেন। পাশের বাড়ির বাসিন্দা আবদুল খালেক খান বলেন, “সে বহুদিন ধরেই মাকে নির্যাতন করে আসছিল।”

ঘটনার প্রত্যক্ষদর্শী সাহিদা আক্তার জানান, ঘটনার সময় সাগর হাতে দা নিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts