| ৮ October ২০২৬ Thursday ৭:১৫:৩৯ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুরে দুরপাল্লার যাত্রীবাহী বাস ইমাদ পরিবহনের চাপায় প্রান হারিয়েছে মতিউর রহমান নামের ষাটোর্ধ এক পথচারী।
স্থানীয় কাজল মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লার হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজাপুরের বাঘড়ি এলাকায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে চালক শামসুল হককে পুলিশের হাতে তুলে দেয়।
দুর্ঘটনাটি কাছ থেকে যারা দেখেছেন তারা বলেছেন, ‘ঐ পথচারী পায়ে হেটো রাস্তা পার হচ্ছিলেন। হটাৎ বরিশালের দিক থেকে আসা ভান্ডারীয়াগামী ইমাদ পরিবহন বাসটি মতিউরকে চাপা দিয়ে দ্রুত চালিয়ে স্থান ত্যাগ করে।’
নিহত মতিউর রহমান রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস সার্চ বিডি নিউজকে বলেন, ‘বাস ও বাসের চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


