ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩ November ২০২৪ Wednesday ১২:৪৭:১৪ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার সহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলার আবেদন করা হয়েছে।

সোমবার রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন।

দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন,স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে গতকালরাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts