এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) আনুমানিক ভোর চার টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বালুর একটি ট্রাক ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে এসে আঘাত করে। পার্কিং করা গাড়িটির সামনে দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলফার ও ড্রাইভার আহত হলে তৎক্ষণিক তাদেরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সচেতন মহল জানায়, ঝাডাঙ্গা বাজারে ট্র্যাক পার্কিংয়ের ভালো সু-ব্যবস্থা না থাকায় ট্রাক রাস্তার পাশে রাখা হয়। যার কারনে অধিকাংশ সময় এমন দুর্ঘটনা ঘটে। ঝাডাঙ্গা বাজারে একটি টার্মিনালের দাবি করছেন এলাকাবাসী।


