এস.এম আব্দুল্লাহ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই রমজান (শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে ঝাউডাঙ্গা হাইস্কুল অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি একরামুল কবিরের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি শাহজাহান কবীর, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি ও সাতক্ষীরা নিউজের সম্পাদক মাস্টার আব্দুল হান্নান, ঝাউডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম আবুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, ক্রিয়া সম্পাদক শিক্ষক নাজমুল হুদা, কোষাধ্যক্ষ ডা. আবু হাসান, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, মামুন হোসেন, কবীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ শাহিনুর রহমান, দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওঃ আবু মুছা। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

