এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ যোহর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপি নেতা ও সাবেক শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমি প্রফেসর ইকবাল হোসেন, আমেরিকান প্রবাসী আনিছুর রহমান গাজী, বিএনপি নেতা আলতাফ হোসেন প্রমুখ।
জানাজায় ইমামতি করেন ঝাউডাঙ্গা বলফিল্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু মুছা।


