জেলা ট্রাক ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

জেলা ট্রাক ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত



Post Views:
২৬

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোস্তফা- মজনু পরিষদের প্যানেল পরিচিতি ও শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নারিকেলতলাস্থ শ্রমিক ইউনিয়ন চত্বরে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মোস্তফা- মজনু পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি আলী শাহীন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মো. জিয়াউর রহমান মিশন, পৌর যুবদলের সদস্য মামুন রানা সবুজ। এসময় আরো বক্তব্য রাখেন, মোস্তফা – মজনু পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মজনু সরদার , সহ-সভাপতি প্রার্থী রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী মো. বাবলু রহমান, স্বতন্ত্র সভাপতি পদ প্রার্থী মো. আমিনুর রহমান, স্বতন্ত্র সহ- সভাপতি পদ প্রার্থী মো. মামুন শেখ, স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদ প্রার্থী কাজী আহাদ প্রমুখ। এসময় বিভিন্ন প্যানেলের প্রার্থীগন উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর বিএনপিনেতা এড. আবিদুর রহমান মুন্না।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts