জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

বেনাপোল (যশোর): প্রতিনিধিঃ জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর নৃশংসভাবে গুলি বর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪টার সময় শার্শা উপজেলা বিএনপি, যুবদল ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শার্শা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সামনে গিয়ে উপজেলা পার্টি অফিস প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই যোদ্ধা শরাফ ওসমান বিন হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং গণতন্ত্র ও প্রতিবাদী কণ্ঠের ওপর আঘাত।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অপরাধীরা প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে হামলা চালালেও প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Explore More Districts