জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় এবার পুলিশ কর্মকর্তা গ্রেফতার

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় এবার পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় মোড় এসেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অসম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা এবং গায়কের জ্ঞাতিভাই সন্দীপন গার্গকে গ্রেপ্তার করেছে সিআইডি।

পুলিশপুলিশ

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫২ বছর বয়সী জুবিন গার্গ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গত সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন

। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় গায়ক যে ইয়ট পার্টিতে ছিলেন, সেখানে সন্দীপন গার্গও উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সন্দীপনসহ গায়কের ঘনিষ্ঠ কয়েকজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্দীপন গার্গকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

দেশের ২০ অঞ্চলের জন্য সতর্কবার্তা

জনপ্রিয় এই গায়কের আকস্মিক মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে এপিএস কর্মকর্তা সন্দীপন গার্গের গ্রেপ্তারের পর মামলার তদন্ত নতুন গতি পাবে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

Explore More Districts