জিইসি মোড়ে চলন্ত বাসে আগুন, নামতে গিয়ে নারী আহত – দৈনিক আজাদী

জিইসি মোড়ে চলন্ত বাসে আগুন, নামতে গিয়ে নারী আহত – দৈনিক আজাদী





নগরের জিইসি মোড়ে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক নারী যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আগুন ধরে যাওয়া বাসটি মেট্রো প্রভাতী পরিবহনের। আকস্মিক বাসটির সামনের অংশে ভেতর থেকে আগুন ধরে যায়। তখন বাসটি থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যান। এ সময় আশেপাশের লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।




Explore More Districts