জামালপুর প্রধান সড়কে ইটের হেরিংবোন : জনদুর্ভোগ চরমে – দৈনিক আজকের জামালপুর

জামালপুর প্রধান সড়কে ইটের হেরিংবোন : জনদুর্ভোগ চরমে – দৈনিক আজকের জামালপুর




জামালপুর প্রধান সড়কে ইটের হেরিংবোন : জনদুর্ভোগ চরমে – দৈনিক আজকের জামালপুর


Oplus_131074

মোহাম্মদ আলী : জামালপুর প্রধান সড়কের পথচারীর দুর্ভোগ যেন দেখার কেউ নেই। সড়কে ইটের হেরিং, মাঝেমধ্যে খানাখন্দ, দুইপাশে মাসের পর মাস ধরে পড়ে আছে নির্মাণ সামগ্রী, হকারের দখলে ফুটপাত। যত্রতত্র পরিবহন স্ট্যান্ড। মিলিয়ে এক ভোগান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সড়কের। জানা যায়, জামালপুর ওভার বাইপাস নির্মাণ কাজের শুরু থেকে খুঁড়াখুঁড়ি, কাটাকাটিকে কেন্দ্র প্রধান সড়কে পথচারী ও যাত্রী দুর্ভোগ সৃষ্টি হয়। পরবর্তীতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দুরাবস্থার আরো করুণ হতে থাকে। শহরের লম্বাগাছ থেকে বকুলতলা পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে গর্ত ও খানাখন্দে পরিনত হয়। এমতাবস্থায় চলাচলের সাময়িক দুর্ভোগ নিরসনে ক্ষতস্থানে ইটের হেরিংবোন দেয় কর্তৃপক্ষ। সেই থেকে আজও সেই অবস্থা পড়ে আছে সড়কটি। এতোদিনেও আর নতুন করে কোনো মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। এছাড়া সড়কের দুইপাশে মাসের পর মাস পড়ে থাকা নির্মাণ সামগ্রী ও ফুটপাত হকাররে দখলে চলে যাওয়া পথচারীদের দুর্ভোগের যেন অন্ত নেই! তাছাড়া আছে সড়কের উপর যত্রতত্র অটোরিকশা সিএনজি স্ট্যান্ড, দোকানপাট হাট বাজার। সবমিলিয়ে জামালপুর শহরের প্রধান সড়কটি এক ভোগান্তিকর জনদুর্ভোগে পরিণত হয়েছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্তাব্যক্তির মতামত জানতে চেষ্টা করেও মিলেনি।


Explore More Districts