জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গতকাল রোববার দুপুরে শহরের দেওয়ানপাড়ার ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গাড়িচালক, কন্টাক্টর, হেল্পার ও পরিবহন নেতারা অংশ নেন। ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় সতর্কতা এবং দুর্ঘটনা এড়াতে চালকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বিআরটিএ কর্মকর্তারা।
বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো: আনোয়ারুল কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। মোটরযান পরিদর্শক মো: মুনজিল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো: জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘জামালপুরে সড়ক দুর্ঘটনা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। জামালপুরবাসীর প্রত্যাশা হচ্ছে মহাসড়কে দুর্ঘটনা রোধ করে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করা।’ তিনি বলেন, মহাসড়কের সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে ছোট ছোট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা সম্ভব। কোন কোন স্থানে বেশি দুর্ঘটনা ঘটছে এবং সেখানে সড়কের কোনো ত্রুটি আছে কিনা, তা সংশ্লিষ্টদের দেখতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, যাত্রীর কাছ থেকে নেওয়া অর্থের বিনিময়ে প্রতিশ্রুত সেবা নিশ্চিত করা মালিক সমিতির দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে মানুষের পাশাপাশি আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। কর্মশালায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চালক, হেল্পার ও কন্টাক্টরদের বিভিন্ন করণীয় তুলে ধরেন।


Explore More Districts