জামালপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন – দৈনিক আজকের জামালপুর



জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এক মাদক ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় দেন।সেই সাথে তাকে  ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে । অর্থদন্ডের টাকা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ডিত মাদক ব্যবসায়ীর নাম মো. সুমন ওরফে পাক বেপারী, সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পালবান্ধা বেপারীপাড়া গ্রামের বাবুল বেপারীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ দিদারুল ইসলাম দিদার এ.পি.পি. সাংবাদিকদের জানায়, মাদক বিরোধী অভিযানে এস আই (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম (২) গত ২০১৭ সালের ১১ জুলাই রাতে ৫০ গ্রাম হেরোইন (যার মূল্য ৫ লক্ষ টাকা)-সহ মো. সুমনকে গ্রেপ্তার করে এবং ইসলামপুর থানায় মাদক দ্রব্য নিঃ আইন ১৯ (১) এর ১(খ) ধারায় মামলা নং ২৩, তাং ১১/৭/২০১৭ ইং দায়ের করে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন ৮ জন সাক্ষী এবং প্রামাণ্য নথি পরীক্ষা করে মোঃ সুমন ওরফে পাক বেপারীকে  দোষী সাব্যস্ত করে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইণ ১৯৯০ (সং-/২০০৪) এর ১৯(১) টেবিল ১(খ) ধারায় দোষী সাব্যস্ত করতঃ তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাহার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত  করার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ দিদারুল ইসলাম দিদার এ.পি.পি. মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন, আইনজীবী এ্যাডভোকেট মোঃ এস, এম, কামরুল হাসান (উল্লাস)।


Explore More Districts