জামালপুরে ভিক্ষুক পুনর্বাসনে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে ভিক্ষুক পুনর্বাসনে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে ভিক্ষুক পুনর্বাসনে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ – দৈনিক আজকের জামালপুর



এম.এ রফিক
জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক মুক্ত জামালপুর সদর গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রুকনুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ আবু ইলিয়াস মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন। জানা যায়, জামালপুর সদরকে ভিক্ষুক মুক্ত করার জন্য সদর উপজেলার শরিফপুর, তিতপল্লা, শাহবাজপুর ও দিগপাইত ইউনিয়নের প্রতিবন্ধী ৪ জনের মাঝে অটোরিক্সা ১ জন, ভ্যান ১ জন ও মুদির দোকানের মালামাল ২ জনকে বিতরণ করা হয়।


Explore More Districts