জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন – দৈনিক আজকের জামালপুর



জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা নামাজের পর দাফন সম্পন্ন হয়।

হতাহতের প্রকৃত ঘটনা উৎঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন।

এছাড়াও সেতু ভেঙে পড়ার প্রকৃত ঘটনা উৎঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তার কথা জানিয়েছেন ডিসি।

গত শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতু উল্টে মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেওয়ানগঞ্জের ওইসব গ্রামের মানুষের মধ্যে এখনও চলছে মাতম। অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ সেতুটি ভেঙে উল্টে যায় ব্রহ্মপুত্র নদে। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৫ শিশু নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা শনিবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।


Explore More Districts