জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ জিল্লুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাধারন সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে ।
এ সময় বক্তারা স্বাস্থ্য সেবা বিজ্ঞানসম্মত উপায়ে তৃণমূল পর্যায়ের মানুষের দৈর্ঘ্য রায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার জন্য কাজ করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও পরিমিত খাদ্য গ্রহণ করে সুস্থ দেহ মন নিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।


Explore More Districts