নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা আইন- শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১২ এপ্রিল সকাল ১০টার পর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক। এছাড়াও সভায় উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সময়ের বিদ্যমান সমস্যা এবং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


