জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর


0-0x0-0-0#

স্টাফ রিপোর্টার
জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন গতকাল ২৪ জুন বুধবার সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এ কথা জানায় আগামী ২৮ জুন জেলার ৩ লক্ষ ৫২ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন-শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন এ খাওয়ানো হবে। তিনি বলেন, মানবদেহের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার অভাবে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং রাতে দেখার ক্ষমতা কমে যাওয়া, হাম, ডায়রিয়া ও অপুষ্টির মতো সমস্যা দেখা দেয়।
তিনি বলেন, ওই দিন ৬-১১ মাস বয়সী ৩১১৬৫৫ জন শিশুকে এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪০৪৭২ জন শিশুকে দুই লাখ আইইউ লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন- যেসব শিশু চার মাসের মধ্যে ভিটামিন এ গ্রহণ করেনি, তারা এই কর্মসূচির আওতায় আসবে না। এছাড়া অসুস্থ শিশুদের খাওয়ানো হবে না। এই কর্মসূচির পর আমরা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালাবো যেসব শিশু ভিটামিন এ পায়নি, যাতে আর কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়।
উক্ত অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন শাহ মো: জিল্লুর রহমান, মেডিকেল অফিসার ডা: মুবাশশিরা হক, ডা: আবেদা এতু এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আনিসুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাব জামালপুর এর সভাপতি মোখলেছুর রহমান লিখন, সমকাল পত্রিকার জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, বাংলা টিভি জামালপুর প্রতিনিধি ফজলুল করিম কাউসার, মাই টিভি জামালপুর প্রতিনিধি শামীম আহমেদ, চ্যানেল নাইন জামালপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ঝুকন, আমারদেশ প্রতিনিধি শওকত জামান, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান কিসলু, দৈনিক সবুজ দেশ এর জামালপুর প্রতিনিধি মো: রাশেদ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।


Explore More Districts