জামালপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি সক্রিয়করণের আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি সক্রিয়করণের আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি সক্রিয়করণের আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

শামীম আলম
গত বৃহস্পতিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী খানমসহ জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প সহ আরো অনেকে। এসময় গ্রাম আদালতের মামলা বৃদ্ধির বিষয়ে ব্যাপক জোর দেওয়া হয়, এছাড় জেলা প্রশাসক মহোদয় সকলকে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, নথিপত্র আপডেট সহ গ্রাম আদালত সংক্রান্ত সকল কর্মকান্ড এবং বিভিন্ন চ্যালেঞ্জ থেকে উত্তরণের প্রক্রিয়ার বিষয়ে জোরালো ভাবে আদেশ দেন।

Explore More Districts