জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ – দৈনিক আজকের জামালপুর

জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১২ টার দিকে মেলান্দহ পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। অনেকেই তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে ঢেউটিন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ মাদারগঞ্জ)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। 

 এ সময়  স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল  বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।

ঢেউটিন পেয়ে উপকৃত দোকান মালিকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত দোকান পুনর্নির্মাণ করে আবারও ব্যবসা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

Explore More Districts