জামায়াতের মান্নানকে সমর্থন দিয়ে মৌলভীবাজারে এনসিপির সংবাদ সম্মেলন

জামায়াতের মান্নানকে সমর্থন দিয়ে মৌলভীবাজারে এনসিপির সংবাদ সম্মেলন

জামায়াতের মান্নানকে সমর্থন দিয়ে মৌলভীবাজারে এনসিপির সংবাদ সম্মেলন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মান্নানকে পূর্ণ সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি।

রোববার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের মামার বাড়ী রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি মৌলভীবাজার জেলা শাখা।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং মাঠপর্যায়ের জনমত পর্যালোচনার ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আব্দুল মান্নানের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী এলাকায় তাঁর শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে এনসিপি নেতারা জানান, জোটের ঐক্য অটুট রাখা এবং সরকার গঠনে জয় নিশ্চিত করতেই তারা একযোগে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার এনসিপির জেলা আহবায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমীন, সিনিয়র যুগ্ন আহবায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার ৪ নং ওয়ার্ড সভাপতি মুক্তাদির আহমদ, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ন আহবায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, যুবশক্তির মৌলভীবাজার জেলা সদস্য সচিব হাসনাত গানিমসহ স্থানীয় এনসিপির অঙসঙঠনের নেতৃবৃন্দ।

ডিএস/এএসসি

Explore More Districts