জামায়াতের আমির কটুক্তি করায়  বানারীপাড়ায় কর্মজীবি নারীদের  ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায়  বানারীপাড়ায় কর্মজীবি নারীদের  ঝাড়ু মিছিল

৩ February ২০২৬ Tuesday ৮:৩৪:৫৮ PM

Print this E-mail this


বিশেষ প্রতিনিধি:

জামায়াতের আমির কটুক্তি করায়  বানারীপাড়ায় কর্মজীবি নারীদের  ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায়  খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী)  সকাল ১০টায় ফেরীঘাট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাড়ু মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিছিলে তারা জামায়াত ও এর আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এসময় বিক্ষুদ্ধ কর্মজীবী নারীরা বলেন, জামায়াতে ইসলাম একটি চরম নারী বিদ্বেষী দল। এই দলের আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশালীন কটুক্তি করে সমগ্র নারী সমাজকে হেয় ও অসম্মানিত করেছেন। এর জন্য তাকে  জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা এর বিচারও দাবি করেন। এদিকে জামায়াতে ইসলামীর আমির নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলায়ও নারীরা ঝাড়ু মিছিল করেছেন বলে জানা গেছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে টানা ৩ দিন সমাবেশ করবে বড় দলগুলো

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়

নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা

Explore More Districts