জাপান এখন অনেক বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য। এর কারণ উন্নত গবেষণার সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ। দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তি দেয়। তেমনি একটি বৃত্তি জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ।
২০২৫ সালের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পেতে চাইলে আবেদন করতে হবে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।

