জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে যশোরে ব্যাপক প্রস্তুুতি

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে যশোরে ব্যাপক প্রস্তুুতি

আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে যশোরে ব্যাপক প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। এ জেলায় ৩লাখ ৪৩ হাজার ১শ’ ৬০ জন শিশুকে টার্গেট করে জেলা স্বাস্থ্য বিভাগ এগুচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার ১১ মার্চ দুপুরে যশোর সিভিল সার্জন অফিস যশোরের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলনের আয়োজনে সাংবাদিকদের উদ্দেশ্যে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে বাস্তবায়নে জেলা পর্যায়ে যা করনীয় তা জেলা স্বাস্থ্য বিভাগ করেছেন।

আগামী ১৫ মার্চ জেলায় ৬-১২ শিশু ও মাস বয়সী ৪২ হাজার ৬৫জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১ হাজার ৯৫জন সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য যশোর জেলার সকল উপজেলা ও পৌরসভার টিকাদান কেন্দ্র ও কর্মীদের প্রস্তুুত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসমাজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শান্তুনু ইসলাম সুমিত, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম।

সভাপতির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল আরো বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ সকাল ৯ টায় শুভ উদ্বোধন করা হবে যশোর উপশহর শিশু হাসপাতালে। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি ও জেলার সিভিল সার্জন ডাক্তার মোঃ মাসুদ রানা উপস্থিত থেকে শিশু হাসপাতালের শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন হবে। জেলায় মোট ২৩০৪ টি স্থাপন করা হবে।

এর মধ্যে জেলায় সদর উপজেলা ও যশোর পৌরসভাসহ স্থায়ী ৯টি কেন্দ্র থাকবে। এর বাইরে বাইরে জেলায় ২২৫৬টি কেন্দ্র ও অতিরিক্ত ৩১টি কেন্দ্র,মোবাইল ,ভ্রাম্যমান কেন্দ্র থাকবে ৯টি। এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে জেলায় সরকারী কর্মী সংখ্যা ৮৬১জন বেসরকারি ৪৬০০জন দায়িত্ব পালন করবেন। এ বছর ৯৮% টার্গেন পূরনে সক্ষম হবেন বলে ডেপুটি সিভিল সার্জন আশা ব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার ডাক্তার রেহ্ নেওয়াজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে কি পদক্ষেপ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উপর সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে জাতীয়,আঞ্চলিক,স্থানীয় দৈনিক,ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Explore More Districts