জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দেওয়ানগঞ্জ চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হাসান। পরিসংখ্যানবিদ আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন. প্রাণে সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার আরিফুর রহমান, ডাঃ শুভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সজল ভদ্র, দুপ্রকের সাধারণ সম্পাদক সিনিয়র মদন মোহন ঘোষ, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী আশামনি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারী স্টাফ নার্স কর্মকর্তাসহ সরকারী অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Explore More Districts