জাতীয় নির্বাচন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত – DesheBideshe

জাতীয় নির্বাচন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত – DesheBideshe

জাতীয় নির্বাচন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত – DesheBideshe

চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ১৫ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। রবিবার ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। তিনি জানান, আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে কুড়িগ্রাম বা সিলেটের মতো দূরবর্তী নিজ এলাকায় যেতে হবে। শিক্ষার্থীদের যাতায়াত এবং ভোট দিয়ে ক্যাম্পাসে ফিরে আসার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। শিক্ষার্থীদের এই যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লিখিত সময়ে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts