জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইউনেসকোর

জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইউনেসকোর

মেহেদি বেনচেলাহর নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি প্রথম আলো কার্যালয় পরিদর্শন করে এবং পরিস্থিতি সরেজমিনে জানার পাশাপাশি মতবিনিময় করে। এ সময় মেহেদি বেনচেলাহকে স্বাগত জানান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

পরিদর্শনকালে মেহেদি বেনচেলাহ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রথম আলোর পুড়ে যাওয়া ও লুট হওয়া ভবন ঘুরে দেখেন। হামলায় যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে, তা দেখে তিনি হতবাক হন।

প্রথম আলোর প্রতি সংহতি প্রকাশ করে মেহেদি বেনচেলাহ বলেন, বাংলাদেশে গণমাধ্যমের পাশে থাকার প্রতিশ্রুতি ইউনেসকো অব্যাহত রাখবে। সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিশেষ করে নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও প্রস্তুত করতে সহযোগিতা করা হবে।

প্রথম আলো কার্যালয়ে নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন বেনচেলাহ। সেখানে তিনি হামলার সম্ভাব্য উদ্দেশ্য এবং সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

Explore More Districts