ইমরান উদ্দিন আহমদ/
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি শেষ হয়েছে। এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অনুমোদনের অপেক্ষা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দুই দেশের প্রধানের সময় মিলিয়ে অনুষ্ঠানের তারিখ ঠিক করা হবে।
প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ পাঠানোর জন্য প্রয়োজনীয় সব কারিগরি কাজ ও লাইনের সমন্বয় শেষ হয়েছে। চুল্লির (রিঅ্যাক্টর) তাপমাত্রা ৪০ শতাংশে পৌঁছালে কেন্দ্রটির মোট ক্ষমতার ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ তৈরি করা যাবে। এ হিসাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে।
গ্রিডে বিদ্যুৎ যোগ করার পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। কয়েক দিন ধরে পরীক্ষা চালিয়ে কোনো সমস্যা না পাওয়া গেলে বায়েরার চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হবে।
এ বিষয়ে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, জাতীয় গ্রিডে ঠিক কবে বিদ্যুৎ দেওয়া শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর প্রতিটি ধাপ ভালোভাবে যাচাই করা হবে। কোনো সমস্যা নেই—এমন নিশ্চয়তা পাওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপরও উদ্বোধনের তারিখ নির্ভর করছে।
প্রকল্পের প্রকৌশলীরা জানান, শুরুতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যোগ হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটটি পুরোপুরি চালু হতে এবং সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে চলতি বছরের শেষে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে।
বণিক বার্তা
কুষ্টিয়া
15/11/2026
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর
- Tags : ৩০০, গরড, জতয়, দত, পরকষমলকভব, পরসতত, বদযৎ, মগওয়ট, রপপর
Recent Posts
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers


