জব্দকৃত একটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

জব্দকৃত একটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

জব্দকৃত একটি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ২৯ জানুয়ারি – চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই জন উচ্চপদস্থ মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

গত নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট সাতটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে। এর মধ্যে সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের সুপারট্যাংকারটি জব্দ করা হয়। পানামার মালিকানাধীন এই জাহাজটি ভেনেজুয়েলা লিজ নিয়েছিল এবং সেটিই এখন ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঠিক কী কারণে জাহাজটি ফেরত দেওয়া হচ্ছে বা বাকি ট্যাংকারগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ প্রসঙ্গে নীরবতা পালন করে।

উল্লেখ্য যে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় এবং বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল। এর তিন দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে অপরিশোধিত তেলভর্তি এম/টি সোফিয়া জাহাজটি জব্দ করা হয়।

তবে জাহাজের সঙ্গে জব্দকৃত তেলও ফেরত দেওয়া হবে কি না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬



Explore More Districts