জনগন দেশকে আর লুটতরাজদের হাতে দিতে চায়না

জনগন দেশকে আর লুটতরাজদের হাতে দিতে চায়না

জনগন দেশকে আর লুটতরাজদের হাতে দিতে চায়না

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,দেশের মানুষ মুক্তি চায়,পরিবর্তন চায় এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। সকল জনগোষ্টী এ ভূখন্ডে নিরাপদে বসবাস করতে চায় বলেই তারা আজ জামায়াতের দিকে চেয়ে আছে।

তিনি আরো বলেন,জনগন আর বাংলাদেশকে লুটেরাজদের হাতে দিতে চায়না।সোমবার (১৯ জানুয়ারী)দুপুরে বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।

বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান,উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি তালেব আহমদ গোলাপ,পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু।

পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী।

ডিএস/এএসসি

Explore More Districts