চাঁদপুর সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁদপুর ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজ এখানে জেলা বিএনপি, সদর ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আমাদের জেলা বিএনপির প্রবীর নেতা সাবেক এমপি জি এম ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যায় মারা গিয়েছেন ( ইন্নালিল্লাহি….রাজিউন )। বৃহস্পতিবার বাবুরহাটে তার জানাজায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
তিনি আরো বলেন, সরকার গঠনের পর এই প্রথম আমার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসা। আমার ইচ্ছে আছে প্রত্যেকটি ইউনিয়নে যাওয়ার। আমি ইউনিয়নগুলোতে ঈদের পরে যাব। সপ্তাহে তিন দিন হলেও আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যাব সভা করবো।
তিনি বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করেছি কিন্তু কাঙ্খিত সে ফলাফল পাইনি। কোথায় আমাদের ব্যর্থতা সে জায়গাগুলো খোঁজ করতে হবে। সে জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর ওলামা দলের সভাপতি শেখ ইসমাইল হোসেন।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাপড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৮ মার্চ ২০২৬
