চট্টগ্রাম–১০ আসনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ওয়ার্ডের গলিবুল্লাহ শাহ ও কুসুমবাগ আবাসিক এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের দাঁড়িপাল্লার সমর্থন ও দোয়া কামনা করেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম–১০ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
তিনি আরও বলেন, এ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও জনবান্ধব চট্টগ্রাম–১০ গড়ে তোলাই আমার লক্ষ্য।
গণসংযোগকালে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এম এম লুৎফর রহমান, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সের সেক্রেটারি জয়নুল আবেদীন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান, জামায়াত নেতা কামরুল হুদা, আবু রাশেদ, দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

