জকিগঞ্জ উপজেলার জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’। শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বড় ধরনের সুখবর ও আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এখন থেকে মাত্র ১০ হাজার টাকায় পার্টি সেন্টার ভাড়া নেওয়ার পাশাপাশি খাবারসহ বুকিং করলে ভাড়ার ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিবাহ, ওয়ালিমা, জন্মদিন, এনিভার্সারি, কর্পোরেট মিটিং কিংবা পারিবারিক গেট-টুগেদারসহ সব ধরনের সামাজিক ও দাপ্তরিক অনুষ্ঠান দিবা ও রাত্রি উভয় সময়ে আয়োজনের জন্য সেন্টারটি প্রস্তুত করা হয়েছে। একসাথে ১০০ থেকে ১৫০ জন অতিথির ধারণক্ষমতা সম্পন্ন এই সেন্টারে রয়েছে আধুনিক ও আরামদায়ক ফার্নিচার, বর-কনের জন্য বিশেষ আসন এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক খাবার পরিবেশন ও উন্নত ওয়াশরুম সুবিধা।
সেবার মান নিশ্চিতে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও জেনারেটর সার্ভিস, উন্নত সাউন্ড সিস্টেম, প্রজেক্টর সুবিধা এবং দৃষ্টিনন্দন স্টেজ ডেকোরেশনের ব্যবস্থা রেখেছে। স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিয়ে কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী মেনু ও প্লেটার কাস্টমাইজেশনের বিশেষ সুযোগ রয়েছে এখানে। এছাড়া সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, প্রশিক্ষিত সিকিউরিটি টিম এবং পর্যাপ্ত নিরাপদ পার্কিং সুবিধা গ্রাহকদের দুশ্চিন্তামুক্ত রাখবে। শিশুদের জন্য নিরাপদ চলাচল উপযোগী পরিবেশ এবং বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন অতিথিদের জন্য রাখা হয়েছে আলাদা সহায়ক ব্যবস্থা। জকিগঞ্জের মানুষের বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলতেই এই আধুনিক ব্যবস্থাপনা বলে জানিয়েছে আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষ।

