জকিগঞ্জে ইট চুরি: টাস্কফোর্স অভিযানে উদ্ধার, আটক-৬

জকিগঞ্জে ইট চুরি: টাস্কফোর্স অভিযানে উদ্ধার, আটক-৬

জকিগঞ্জে ইট চুরি: টাস্কফোর্স অভিযানে উদ্ধার, আটক-৬

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত একটি সড়কের হেরিংবন্ডের ইট রাতের আঁধারে তুলে নেওয়ার ঘটনায় প্রশাসন অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ সরকারি ইট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি উদ্যোগে সড়কের মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তিরা রাতের বেলায় ইট তুলে নিচ্ছে এমন অভিযোগ তুলে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন।

অভিযোগে বলা হয়, এভাবে সরকারি সম্পদ অপচয়ের পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান-এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থান থেকে সরকারি ইট উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন উপস্থিত ছিলেন।

ইউএনও মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts